শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ

reporter / ৩০১ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করলে রাজপথে সমুচিত জবাব দেওয়া হবে 
–মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম

বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) বলেছেন, যথা সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। বিএনপিকে আমরা দাওয়াত দিয়ে নির্বাচনে আনব না। তারা যদি নির্বাচনে আসার নামে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করলে,  তাহলে রাজপথেই তার জবাব দেওয়া হবে। বুধবার বিকালে মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মায়া চৌধুরী বিএনপির উদ্দেশ্যে আরও বলেন, কারো যদি মন চায় জনগণকে সেবা করবে। তাহলে ক্ষমতায় আসতে হবে। আর ক্ষমতায় আসার সিঁড়ি হল নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে হবে। এছাড়া আর বিকল্প কোন কিছু চিন্তা করলে আমরা তার উচিৎ জবাব দিয়ে দিব। এবং দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিব। তাই ষড়যন্ত্র না করে নির্বাচনে এসে প্রমাণ দেখান আপনারা কতটুকু জনপ্রিয়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সবসময়ই উন্নয়নে বিশ্বাসী। যতবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে ততবারই উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জন্য রাত দিন করে যাচ্ছেন। তাই আওয়ামী লীগই হচ্ছে জনগণের আস্থার সরকার। আগামী দিনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় এনে জনগণ তার প্রমাণ দিয়ে দিবে।
এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, শাহজাহান প্রধান প্রমুখ।
আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, সাবেক মেম্বার আঃ মতিন মর্তুজা, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ স্বপন, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা ফুয়াদ মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা। সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত মাওলানা মনজুর আহমদ।


এই বিভাগের আরও খবর