শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে কাভার্ড ভ্যান-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ : চালক আহত

reporter / ৩১৮ ভিউ
আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া মোড় সংলগ্ন মেইন রোডে মালবাহী কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটে। শনিবার ৬ মে সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজি চালক মাহবুব হোসেন মারাত্মক হন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিকশা ছেংগারচর থেকে লুধুয়ার পথে যাচ্ছিল। হঠাৎ করে অপরদিক থেকে আসা মালবাহী কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। তাৎক্ষণিক সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক মাহবুবের মাথায় মারাত্মক জখম হয়ে রক্তপাত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে কাভার্ড ভ্যান চালক লিমন জানান, গাজীপুরের লামিয়া ট্রান্সপোর্টের এই গাড়িতে মালামাল নিয়ে ছেংগারচর যাচ্ছিল। উত্তর লুধুয়া মোড়ে আসলে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। কাভার্ড ভ্যানে থাকা কেউ আহত হয়নি।
ঘটনার পর মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।


এই বিভাগের আরও খবর