শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৫০ লাখ বই বরাদ্দ

reporter / ৩৪৯ ভিউ
আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

চাঁদপুরের ৮ উপজেলায় সরকারি-বেসরকারি মাধ্যমিক ,মাদ্রাসা,ভকেশনাল ও এবতেদায়ী ৫শ’ ১৭ শিক্ষা প্রতিষ্ঠানে ও ১,১৫৭টি সরকারি প্রাথমিক স্কুলে ও জেরার ৬ শ ১০ কিন্ডার গার্ডেনে ২০২৪ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে ৫০ লাখ কপি বইয়ের বরাদ্দ হয়েছে। ইতোমধ্যেই ওই সব বইয়ের চালান জেলায় এসে পৌঁছেছে বলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে ২৪ অক্টোবর জানান।

তাদের তথ্য মতে, জেলার ২ শ’৮৪ টি নিম্ম মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার জন্যে ৬ষ্ঠ হতে নবম শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলামের জন্যে নতুন বই আসছে । এ সব বই স্ব স্ব উপজেলা বই সংরক্ষণাগারে যথা সময়ের মধ্যেই এসে পৌঁছবে। মাধ্যমিক স্তর ৬ষ্ঠ হতে নবম শ্রেণি ইংরেজি ভার্সন এর জন্য ১৪ হাজার ৯শ’ ৫৫ কপি বইয়ের চাহিদা রয়েছে। কারিগরি প্রতিষ্ঠানের জন্য ২৬ হাজার ৭শ’৬৫ কপি বইয়ের প্রয়োজনে এর চাহিদা প্রেরণ করে চাঁদপুর মাধ্যমিক শিক্ষা অফিস ।

এদিকে প্রাথমিকের ১ হাজার ১শ ৫৭ সরকারি ও ৬শ ১০ টি কিন্ডার গার্টেনে ১২ লাখ ১৪ হাজার ৪ শ ৯৩ কপি বই বরাদ্দ দেয়া হযেছে । এর মধ্যে ১ম শ্রেণি ও প্রাক-প্রাথমিকে ১ লাখ ৫৮ হাজার ২শ ১৭ কপি, ২য় শ্রেণিতে ১ লাখ ৫৬ হাজার ২শ ৭০ কপি , ৩য় শ্রেণিতে ৩ লাখ ৮ হাজার ৩শ ২০ কপি , ৪র্থ শ্রেণিতে ৩ লাখ ১৬ হাজার ৫শ ৬৬ কপি এবং ৫ম শ্রেণিতে ৩ লাখ ১০ হাজার ৬শ ২০ কপি বই বরাদ্দ দেয়া হয়েছে। এ স বইযের প্রায় ৮০ ভাগ সংশ্লিষ্ঠ উপজেলা সংরক্ষণাগারে এসে গেছে । ২০২৪ শিক্ষাবর্ষে ২ লাখ ৫৯ হাজার ৩শ ৩০ জন শিক্ষার্থীর বিপরীতে ঔ বই বরাদ্দ চাওযা হয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সুত্রে জানানো হয়েছে ।

আগামি ১ জানুয়ারি সরকারিভাবে ঘোষিত বই দিবস উপলক্ষে ৬ষ্ঠ হতে নবম শ্রেণির সকল শিক্ষার্থীর হাতে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক,স্কুল ম্যানেজিং কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বই বিতরণ করা হবে। এর আগেই স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ নিজ মাধ্যমিক শিক্ষা অফিস থেকে পূর্বে প্রদানকৃত বরাদ্দের চাহিদাপত্র অনুযায়ী সব ক্লাশের পাঠ্যপুস্তুক স্ব উদ্যেগেই নিজ নিজ প্রতিষ্ঠানেই নিয়ে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 


এই বিভাগের আরও খবর