শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

পুলিশ নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অঙ্গীকারাবদ্ধ ------ পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম

জেলা এনসিটিএফ শিশুদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter / ৩৪৪ ভিউ
আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জেলা এনসিটিএফ শিশুদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), চাঁদপুর এর আয়োজনে   বুধবার (১৫ নভেম্বর) চাঁদপুর প্রেসক্লাবে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩-২০২৫ বাস্তবায়নে জেলা এনসিটিএফ শিশুদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে নারী ও শিশু হেল্প ডেস্ক রয়েছে, যেখানে তাদের সহায়তার জন্য নির্দিষ্ট অফিসার মোতায়েন করা আছে। একই ভাবে আমাদের প্রতিটি থানায় নারী ও শিশু হেল্প ডেস্ক এবং এ সংশ্লিষ্ট অফিসার নিযুক্ত রয়েছে। কিন্তু ইদানীং কালে নারী ও শিশুর প্রতি সহিংসতার পাশাপাশি কিশোর বয়সী শিশুদের দ্বারাও বিভিন্ন সহিংসতা ও অপরাধ সংগঠিত হচ্ছে। তাই নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের পাশাপাশি শিশু-কিশোরদের দ্বারা যেন কোনো প্রকার সহিংসতা বা অপরাধ সংগঠিত না হয় সেদিকেও অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট আমাদের সকলের সচেতনতা জরুরী। তিনি আরও বলেন, চাঁদপুর জেলা পুলিশ নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অঙ্গীকারাবদ্ধ।

এসময় জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল আলম ভূঁঞা , এনসিটিএফ বাংলাদেশ এর চাঁদপুর শাখার শিশু-কিশোর সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 


এই বিভাগের আরও খবর