শিরোনাম:
নিখোঁজ সংবাদ মতলবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা  কচুয়ার সাচার বাজারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন শিক্ষা মন্ত্রী ডক্টর  এহসানুল হক মিলন মতলব দক্ষিণে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মতলব উত্তরে টিম ঐক্য মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল হাইমচর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি : মহসিন ও সম্পাদক : জাহিদ নির্বাচিত মতলব দক্ষিণে ৩৬ মাদ্রাসা-এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ এনডিএফ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান

ছেংগারচর বাজারে নকল সিগারেট বিক্রি নিয়ে গ্রাহক হয়রানির অভিযোগ

reporter / ৪০৫ ভিউ
আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে বিভিন্ন ব্রান্ডের নকল সিগারেট বিক্রিয় নিয়ে গ্রাহক হয়রানি ও প্রতারনার মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগ উঠেছে।

১৯ নভেম্বর দুপুরে ছেংগারচর বাজারের পাইকারী ব্যবসায়ী মিঠুর মালিকানাধীন রুমা স্টোরে এই ঘটনা ঘটে।ছেংগারচর বাজারের ছোট ছোট খুচরা দোকান ও গ্রাহকরা এই দোকান থেকে বিভিন্ন ব্যান্ডের সিগারেট নিয়ে স্থানীয়ভাবে বিক্রি করে নিজেদের চাহিদা পূরন করতো।সম্প্রতি এই দোকান থেকে ক্রয়কৃত সিগারেট খুচরা দোকানীরা বিক্রি করলে তা খেয়ে সাধারন মানুষ বিভিন্ন অসুবিধাসহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।যার জন্য সিগারেট স্বাদ ও মান নিয়ে ভোক্তা ও দোকানীর মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

স্থানীয় দোকানীরা অভিযোগ করে বলেন রুমা স্টোরের মালিক মিঠু অতি মুনাফা অর্জনের আশায় বিভিন্ন স্থান থেকে নকল সিগারেটের এনে ব্যবসবা পরিচালনা করে আসছে।যার কারনে মাঝে মধ্যেই রুমা স্টোরের মালিক মিঠুর সাথে ছোট ছোট দোকানীদের জামেলা সৃষ্টি হয়।এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড এর ডিস্ট্রিবিউটর মেসার্স আব্দুল লতিফ চৌধুরীর এন্ড সন্সের ম্যানেজার এসএম সোহেল ছেংগারচর বাজারের রুমা স্টোর পরিদর্শনে যান।সেখানে গিয়ে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর নাম ও লোগো সংবলিত বিভিন্ন ব্যান্ডের নকল সিগারেট বিক্রিয়রত অবস্থায় জব্দ করেন।জব্দকৃত সিগারেট মধ্যে রয়েছে বেনসন,গোল্ডলিফ,পাইলট সিগারেটসহ অন্যান্য কোম্পানির নকল সিগারেট।রুমা স্টোরের নকল সিগারেট জব্দ হওয়ার ঘটনায় বাজারে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।এই ঘটনায় ছেঙ্গারচর বাজার সমিতির এক নেতা বলেন যেখানে বিভিন্ন টোব্যাকো কোম্পানি সরকারকে ভ্যাট,ট্যাক্স দিয়ে বৈধ উপায়ে ব্যবসা করছে।দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখছে।সেখানে যারা বিভিন্ন কোম্পানির নাম ও লোগো ব্যবহার করে নকল সিগারেট বিক্রি করছে তাদের আইনের আওতায় আনা হোক।ছেংগারচর বাজারে একটি সিন্ডিকেট সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে নকল সিগারেট বিক্রিয় মাধ্যমে অর্থ উপার্জন করছে, রুমা স্টোরের মিঠু তার মধ্যে অন্যতম।এদেরকে দ্রুত আইনের আওতায় এনে গ্রাহক হয়রানি বন্ধে ও সরকারের রাজস্ব আদায়ে যথাযত কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।


এই বিভাগের আরও খবর