শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে ৫০ জন বৃক্ষপ্রেমীর মাঝে গাছের চারা ও বীজ বিতরণ

reporter / ৩৮৬ ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
চাঁদপুরে

সবুজায়নে উদ্বুদ্ধ করতে চাঁদপুরের ৫০জন বৃক্ষপ্রেমীর মাঝে গাছের চারা ও ফুল এবং সবজীর বীজ বিতরণ করা হয়েছে।
২৪ নভেম্বর শুক্রবার বিকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দেশ বিদেশে শখের বাগান ফেসবুক গ্রুপের উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে অর্থায়ন করেন লন্ডন প্রবাসী লিটন হোসাইন।
দেশ বিদেশে শখের বাগান ফেসবুক গ্রুপের চাঁদপুরের দায়িত্বে থাকা উপ প্রশাসনিক কর্মকর্তা মমতাজ উদ্দিন মাসুদ বলেন, একজন প্রবাসী ভাই ৪র্থ বারের মতো চাঁদপুরের ছাঁদ বাগানী, আঙ্গিনা বাগানী ও বারান্দা  বাগানীসহ ৫০ জন বৃক্ষ প্রেমীকে উদ্ধুদ্ধ করতে গাছের চারা ও বীজ উপহার পাঠিয়েছে। গাছের মধ্যে ছিলো
মিয়াজাকি আমের চারা ও ১৫ প্রজাতির সবজি ও ফুলের বীজ। যা আমরা ‘দেশ বিদেশে শখের বাগান’ ফেসবুক গ্রুপে যারা রয়েছেন। তাদের থেকে রেজিষ্ট্রেশনকৃত ৫০ জনকে বিনামূল্যে এই চারা ও বীজ বিতরণ করলাম।
তিনি আরও বলেন, প্রবাসী লিটন ভাই শুধু চাঁদপুরেই নয় বরং দেশের বিভিন্ন জেলাতেই এভাবে মানুষকে সবুজায়নে উদ্বুদ্ধ করেন। নিজের অর্থায়নে গাছের চারা উপহার হিসেবে পাঠিয়ে নিজেকে সবুজের ফেরিয়ালা হিসেবে প্রমাণ করেছেন। আমরা এমন প্রশংসনীয় উদ্যোগের জন্য তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
গাছের চারা বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, দেশ বিদেশে শখের বাগান গ্রুপের এডমিন ঢাকার ছাদ বাগানী মরিয়ম বেগম, কানিজ চাপা, গোলাম হায়দার, মামুনুর রশীদ, গ্রুপের সমন্বয়ক মোঃ জুয়েল সরকার, তানভীর হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


এই বিভাগের আরও খবর