শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

কচুয়ার সহদেবপুর ইসলামিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

reporter / ৪৮৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

কচুয়ায় শিক্ষার মানোন্নয়নের লক্ষে সহদেবপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মাদ্রাসা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, মাদ্রাসার সহকারি শিক্ষক হাফেজ মোস্তাফা কামাল, আব্দুল হান্নান, মাওলানা রাসেল হোসেন, হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ মো. রাশেদ, মো. আকতার হোসেন, হাফেজ আবু সাঈদ, অভিভাবক মফিজুল ইসলাম প্রমুখ।

বক্তারা ছাত্র-ছাত্রীদেরকে নিয়মিত মাদ্রাসায় আসা এবং পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। অভিভাবকদেরকে ছেলে মেয়েদের নিয়মিত মাদ্রাসায় পাঠানোর পরামর্শ দেন। মাদ্রাসার ভালো ফলাফল অর্জনে শিক্ষকরা আন্তরিকভাবে পাঠ দান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মুক্তি এবং দেশের সমৃদ্ধি কামনা করে মুনাজাত পরিচালনা করেন, মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন।


এই বিভাগের আরও খবর