শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন আটক

reporter / ২৬২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশাররফ হোসেনকে আটক করেছে পুলিশ।
 (২ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে কোড়ালিয়া রোডস্থ নিজ বাসা থেকে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মোঃ শহীদ উল্লাহ ও মোঃ হেলাল হোসেন তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
হাজী মোশাররফ হোসেন শহরের কোড়ালিয়া রোডের মরহুম ফজলুর রহমান হাওলাদারের ছেলে। তিনি চাঁদপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র সহ-সভাপতি, শহর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের চাঁদপুর জেলা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা ছিলেন। তিনি চাঁদপুর শহরে একজন সুপ্রতিষ্ঠিত স্বনামধন্য ব্যবসায়ী।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, রাজনৈতিক মামলায় তাকে আটক করা হয়েছে।


এই বিভাগের আরও খবর