শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা

reporter / ৩৭৭ ভিউ
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ফরিদগঞ্জ  প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে মনির হোসেন (৪৫) নামে এক তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা সদরের কেরোয়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান।
খুচরা তেল বিক্রেতা মনির হোসেন প্রতি লিটার তেল ১৪০ টাকা মূল্যে বিক্রি করেছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত আসলে জ্বালানি তেলের খুচরা বিক্রেতা মনির হোসেনের বিরুদ্ধে অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রির সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তিতে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি না করার জন্য হুশিয়ারি প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান বলেন, ‘জ্বালানি তেলের মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রেতাদের বিরুদ্ধে কেরোয়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মনির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জরিমানার অর্থ পরিশোধ করেছেন।’
এ সময় ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক নুরে আলমসহ পুলিশের একটি দল ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর