শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

আজ কচুয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা।। তৃণমূলে উৎসবের আমেজ

reporter / ৩২৯ ভিউ
আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ 
কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণাকে ঘিরে আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। এ সভাকে কেন্দ্র করে নেতা কর্মীদের মধ্যে ব্যাপক তোড়জোড় এবং উৎসবের আমেজ বিরাজ করছে। নিজেদের ছবির সঙ্গে এমপি, কেন্দ্রীয় নেতার ছবি দিয়ে ব্যানার, বিলর্বোড ও তোরণ নির্মাণ করছেন আগামী ত্রিবার্ষিক সম্মেলনে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা। বাইপাস সড়ক হতে দলীয় পার্টি অফিসের কার্যালয় পর্যন্ত ছেয়ে গেছে ব্যানার আর তোরণে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব পাটওয়ারীর সভাপতিত্বে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহম্মেদ উদ্বোধক হিসেবে এবং জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৬ জানুয়ারী উপজেলা সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনে আইয়ুব আলী পাটওয়ারীকে সভাপতি ও সোহরাব হোসেন সোহাগ চৌধুরীকে সাধারন সম্পাদক পদে ভোটে নির্বাচিত হন। এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগ তিনটি অংশে বিভক্ত হয়ে চলছে। একটি হলো উপদেষ্টা মন্ডলীর সদস্য স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর সমর্থিত অংশ, অপরটি কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ সমর্থিত অংশ, আরেকটি এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. গোলাম হোসেনের সমর্থিত অংশ। সম্মেলনকে ঘিরে দু’বছর ধরে গ্রুপিং লবিং ও দৌড়-ঝাঁপক চলছে।
সম্মেলনের তারিখ ঘোষণাকে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টিতে আসার জন্য সভাপতি ও সাধারন সম্পাদক পদ-প্রাপ্তির আশায় পৌর শহরের আনাচকানাচে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচরনা চালিয়ে যাচ্ছেন প্রার্থী ও তাঁর সমর্থকেরা। পদ পাওয়ার প্রচারনায় সভাপতির তালিকায় রয়েছেন, বর্তমান সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা ফয়েজ আহম্মেদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধান।
সাধারন সম্পাদকের পদ-প্রাত্যাশীদের তালিকায় রয়েছেন, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহবার হোসেন সোহাগ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার বাহার, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কউপ-কমিটির সদস্য ইমাম হোসেন মেহেদী।
বর্ধিত সভা প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহবার হোসেন সোহাগ চৌধুরী বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ দল। এ বড় দলে গ্রুপিং লবিং থাকতেই পারে। তবে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি,কেন্দ্রীয় নেতা ও জেলা নেতৃবৃন্দের সামনে কেউ সেটা প্রমান করার দুঃসাহস দেখাবে না বলে তিনি প্রত্যাশা করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী জানান, বর্ধিত সভাকে ঘিরে এরই মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় ও জেলা নেতাদের দাওয়াত ও অপ্যায়নের সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর