শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

আলহাজ্ব আজিজ মিচির পাটওয়ারীর দাফন সম্পন্ন

reporter / ৩৮৫ ভিউ
আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব আজিজ মিচির পাটওয়ারীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল ১৩ মে শনিবার বেলা সাড়ে এগারোটায় মরহুমের সাহাপুরস্থ বাসভবনে প্রথম জানাজা এবং পৈত্রিক নিবাস একই উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ভড়ুয়া গ্রামে বাদ আসরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে বাবার কবরে তাকে দাফন করা হয়।
 উল্লেখ্য, ১২ মে শুক্রবার দিবাগত রাত ২:২৫ ঘটিকায় তিনি কুমিল্লায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান। তার স্ত্রী পূর্বেই ইন্তেকাল করেছেন।
 মরহুম আজিজ মিচির পাটওয়ারী স্বাস্থ্য মন্ত্রণালয়াধীন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন অফিসিয়াল পদে কাজ করেছেন। ২০০৭ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহন শেষে তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে মননিবেশ করেন এবং আমৃত্যু তিনি তার সাথে যুক্ত ছিলেন।
তার ২ছেলে ১ মেয়ের মধ্যে বড় সন্তান মেয়েও স্বাস্থ্য বিভাগে কর্মরত। বড় ছেলে মো: মহসিন পাটওয়ারী স্থানীয় আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর একজন ভক্ত এবং তৃণমুলের রাজনীতির কর্মী।
মহসিন পাটওয়ারীর বাবা আজিজ মিচির পাটওয়ারীর মৃত্যুতে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, আমরা শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও দু:খ প্রকাশ করছি এবং সেই সাথে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রিয়জন হারনোর ব্যাথ্যা যেন তারা কাটিয়ে উঠতে পারেন সেই দোয়া করি।
তিনি আরও বলেম, আমরা আরও দোয়া করি মহান আল্লাহ তায়ালা মরহুমকে তার জীবনের সকল ছোট-বড় গোনাহ্ মাফ করে দিয়ে তাকে যেন জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।
আলহাজ্ব আজিজ মিচির পাটওয়ারীর জানাজায় শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান, আওয়ামী লীগের ভ্রাত্রী প্রতীম সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সূধী সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর