শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও কল্যানের পথে কাজ করে যেতে হবে .........ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি

কচুয়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশ

reporter / ৩১৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বাংলাদেশ সামাজিক সম্প্রীতির দেশ, এ দেশে উগ্রবাদের জঙ্গিবাদের স্থান নেই। ধর্ম যার যার রাষ্ট্র সবার এ নীতিতে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ থেকে দেশকে উন্নয়নে ও কল্যান পথে কাজ করে যেতে হবে।

শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠানকে কেন্দ্র করে কেউ কোন বিশৃঙ্খলার পথ বেচে নেয় কিনা, সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। প্রতিটি পূজা মন্ডবে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের লোকজনরা সহযোগিতা ও সহমর্মিতা দেখাতে হবে। তিনি বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও বিভিন্ন মন্দিরের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

 

উপজেলা সমাজসেবা অফিসার নাহিদ ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন-উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইবনে আল জায়েদ, জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, উজানী মাদ্রাসার মুহাদ্দেস মিজানুর রহমান, উপজেলা মডেল মসজিদের খতিব মাও: গোলাম কিবরিয়া, নিশ্চিন্ত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণি ভূষণ মজুমদার ও সাধারন সম্পাদক বিকাশ সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দেব, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া ও সনতোষ চন্দ্র সেন। সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানের প্রাক্কালে একই স্থানে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি তাঁর ঐচ্ছিক তহবিল হতে ৫টি ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানা সহ ৪১টি পূজা মন্ডবে অনুদানের চেক বিতরন করেন।


এই বিভাগের আরও খবর