শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কচুয়ার সাচারে আল শিফা হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

reporter / ৩৩৫ ভিউ
আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

বিল্লাল মাসুমঃ 
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার উত্তর বাজারে গৌরিপুর সড়কে ব্রীজ সংলগ্ন  আমেনা টাওয়ারে নতুন উদ্যমে উন্নত চিকিৎসা সেবা দেয়ার লক্ষে আল শিফা হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে এ হাসপাতালটির উদ্বোধন করেন,  পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হাই আতেকী সাহেব জৈনপুরী ।
হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে ও মুন্সী মোহাম্মদ আবুল বাসার বিন সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী হাফেজ মো. দেলোয়ার হোসেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মঞ্জুরুল আলম, আমেনা টাওয়ারের সত্ত্বাধিকারী ও মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মো. কবির হোসেন, ও ওমান মাসকার্ট মসজিজের কুবার ইমাম হযরত মাওরানা হাফেজ ক্বারী আহসান উল্যাহ।
এসময় বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মামুন দেওয়ান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান স্বপন,সাচার ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন বাবু, রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক জামাল হোসেন সহ হাসপাতালের পরিচালক সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে হাসপাতালের সার্বিক সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাতে সহযোগিতা করেন রাজারামপুর মদিনাতুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. মোজাম্মেল হক।
এদিকে সাচার উত্তর বাজারে আল শিফা হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে দিনভর স্থানীয় গরীব অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।


এই বিভাগের আরও খবর