শিরোনাম:
চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত

কচুয়ায় ২য় ধাপে কৃষকের ধান কেটে দিল ছাত্রদলের নেতাকর্মীরা

reporter / ৪৭৯ ভিউ
আপডেট : রবিবার, ১ মে, ২০২২

কচুয়া প্রতিনিধি \
আর্থিক ও করোনা সংকটে ধান কাটার শ্রমিক খুঁজে
পাওয়া যাচ্ছে না। আর এতে বিপাকে পড়েছে অসহায় ও গরীব
চাষীরা। সেই সকল অসহায় চাষীদের ২য় দিনের কর্মসূচি দিনে
পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের কচুয়া পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।
চাঁদপুর-১ কচুয়া আসনের প্রধান সমন্বয়ক ও বিএনপি কেন্দ্রীয়
নির্বাহী কমিটির সদস্য মোহাম্মমদ মোশাররফ হোসেন
মিয়াজীর নির্দেশে কচুয়া পৌরসভার কড়ইয়া গ্রামে অসহায়
কৃষক উজ্জ্বল মিয়ার ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে পৌর
ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের
নেতাকর্মীরা ওই কৃষকের ২০ শতাংশ জমির ধান কাঁটার কাজে
অংশ নেয়।
ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ছাত্রদলের অভিভাবক তারেক রহমানের
নির্দেশে ও একাদশ জাতীয় সংসদ চাঁদপুর-১ কচুয়া আসনের
বিএনপি মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন মিয়াজীর
সার্বিক তত্ত¡াবধানে করোনা সংকটে অসহায় ও গরীব চাষীদের
ধান কেটে, মাড়াই করে বাড়ি পৌঁছে দেওয়া কার্যক্রম হাতে
নিয়েছে কচুয়া পৌর ছাত্রদল। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন
গ্রামে গরীব ও অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে
দেওয়ার চেষ্টা করবে ছাত্রদলের নেতাকর্মীরা।
অসহায় কৃষক উজ্জ্বল মিয়া ও তাছলিমা বেগম বলেন,
আর্থিক সংকটের কারনে ধান কাটার জন্য পাচ্ছি না। স্থানীয়
ছাত্রদলের নেতাকর্মীর আমাদের দুরবস্থার কথা শুনে তারা আমাদের জমির
ধান কেটে দিয়েছে।
অসহায় কৃষকের ধান কাটায় অংশ নেয় কচুয়া পৌর ছাত্রদল নেতা
ইমাম হাসান,জাহিদুল ইসলাম ফরহাদ,জোবায়ের ইসলাম
রুমান,সোহাগ হোসেন, যুবদল নেতা গাজী শাহপরান, শরীফ খান
প্রমুখ।


এই বিভাগের আরও খবর