শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শাহরাস্তিতে তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

reporter / ৪৬৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে চাঁদপুরের শাহরাস্তিতে তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তারের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড.মোহিত কুমার দে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক
ঢাকা খামার বাড়ির সম্প্রসারণ ও কো-অর্ডিনেশন সরেজমিন উইং, মোঃ সাইফুল আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল্লা,সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মামুন উর রশিদ। প্রশিক্ষণে পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৬০ জন কৃষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
কৃষি উন্নয়ন কল্পে কৃষকদেরকে কৃষি উৎপাদনে বিভিন্ন কোর্স প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর