শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চরভৈরবী ইউপি সদস্য মোহাম্মদ আলী আখনের নিজ অর্থায়নে রাস্তা মেরামত

reporter / ৩২০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচর উপজেলা ৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ ৩ নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী আখনের নিজস্ব অর্থায়নে জনগণের চলাচলের উপযোগী করার রাস্তা মেরামত করলেন। গতকাল বুধবার হাইমচর উপজেলার চরভৈরবী টমটম ব্রিজ দিয়ে চরভৈরবী মাছ ঘাট যাওয়ার রাস্তা নিজ অর্থ দিয়ে মাটি কিনে রাস্তা সংস্কার করে। ইতিপূর্বে তিনি ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের চলাচলের জন্য মেরামত করেছিলেন। এ রাস্তা দিয়ে প্রতিদিন এম জেএস বালিকা স্কুল এন্ড কলেজের, চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের চরভৈরবী গাউসুল আজম দাখিল মাদ্রাসা ও বেশ কয়েকটি প্রাইমারী স্কুল,  কিন্ডার গার্ডেন ছাত্র -ছাত্রী সহ প্রায় সহস্রাধিক লোকের যাতায়াত। রাস্তাটি ভাঙা থাকায় প্রায় সময় অটোরিকশা, মটর সাইকেল ও ভ্যান দূঃঘটনায় পড়তে দেখা যায়। রাস্তা সংস্কার ও মেরামত করাতে সাধারণ মানুষের যাতায়াতের লাঘব দূর হয়েছে। এ ব্যাপারে স্থানীয় লোকজন বলেন দীর্ঘ দিন পর আল্লাহ  আমাদের  ওয়ার্ডে এমন একজন মেম্বার দিয়েছে যা অল্প কয়েকদিন ওয়ার্ডের চেয়ারাটা বদলে দিয়েছে। আমরা তাকে এখন জনতার মেম্বার হিসেবে ডাকি। মোহাম্মদ আলী আখন নিজস্বার্থে মানুষের সেবা দিয়ে আসছে। তিনি আমাদের টমটম ব্রিজের রাস্তাটি মাটি কিনে মেরামত করেছেন। আমরা সকলে তার জন্য দোয়া করছি এভাবে এলাকায় উন্নয়ন করে যেতে পারে। এ ব্যাপারে ইউপি সদস্য জনতার মেম্বার মোহাম্মদ আলী আখন বলেন, এ রাস্তা টি একটি জন গুরুত্বপূর্ণ রাস্তা। আমি এ রাস্তা টি আরেক বার নিজ অর্থ দিয়ে সংস্করণ করেছি। এ বার মাটি কিনে মেরামত কাজ করে দিয়েছি। টমটম ব্রিজ থেকে বেড়িবাঁধ পযর্ন্ত রাস্তা টি পাকাকরনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও  উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি।


এই বিভাগের আরও খবর