শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সহ সদস্যদের দায়িত্ব গ্রহন

reporter / ৩৫৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী সহ সদস্য ও সংরক্ষিত সদস্যরা দায়িত্বভার গ্রহন করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা পরিষদে নির্মিত বঙ্গবন্ধুর মোড়ালে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে নব নির্বাচিত পরিষদকে নিয়ে জেলা পরিষদ ভবনে প্রবেশ করেন।
এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান নেতৃত্বে পরিষদের কর্মকর্তারা নব নির্বাচিত চেয়ারম্যান সহ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন ও মিষ্টি মুখ করান।
জেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে সংক্ষিপ্ত আলোচনায় জেলা পরিষদের আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী বলেন, এই পরিষদ হবে আগামী দিনে চাঁদপুর জেলার বাসীর মডেল পরিষদ হবে। আমি সহ আমার নির্বাচিত সকল সদস্যরা মিলে জেলার সুষম উন্নয়ন করবো। জননেত্রী শেখ হাসিনা আমাদের শপথ অনুষ্ঠানে আমাদের বোনদেরকে যে মর্যাদা দিয়েছে তা সতিৎই অনেক গর্ভের। আমরা জেলার ২০ লাখ জনগনের প্রতিনিধি সেই বিষয়টা মাথায় রেখেই আমাদের উন্নয়ন কাজ করতে হবে। সরকার আগামী দিনে সে সকল প্রকল্প হাতে নিয়েছে তা অত্যান্ত সততা ও দৃঢ়তার সাথে এভিএম যে একটা সচ্ছ ও সুন্দর ভোট প্রক্রিয়া তা এবারের নির্বাচনে প্রমানিত হয়েছে।
চেয়ারম্যান আরোও বলেন, এই জেলায় অনেক  গুনী মানুষের জন্ম হয়েছে। তাদের রাজনৈতিক ও সামাজিক অবদানের জন্যই নেত্রী চাঁদপুরের জন্য বেশি আন্তরিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাড়ি যাওয়ার যাত্রাপথে চাঁদপুরে অবস্থান করতেন।রাজনীতি, ইতিহাস,ঐতিহ্য ও সংকৃতির এক উর্ভর ক্ষেত্র চাঁদপুর। তাই আমাদের সকলের উচিত এই জনপদকে উন্নয়ন করতে আমারা সকলে একযোগে কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের নির্বাহী মো. মিজানুর রহমান, ইঞ্জিয়ার মো. ইকবাল হোসেন,আ’লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী জিন্নাহ পাটওয়ারী,সাধারণ সদস্য ১নং ওয়ার্ড (চাঁদপুর সদর উপজেলা) মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, ২নং ওয়ার্ড (হাইমচর উপজেলা) খোরশেদ আলম, ৩নং ওয়ার্ড (ফরিদগঞ্জ উপজেলা) আলী আক্কাছ, ৪নং ওয়ার্ড (মতলব দক্ষিণ উপজেলা) মো. আল-আমিন ফরাজী, ৫নং ওয়ার্ড (মতলব উত্তর উপজেলা) মো. আলাউদ্দিন সরকার, ৬নং ওয়ার্ড (কচুয়া উপজেলা) তৌহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ড (হাজীগঞ্জ উপজেলা) মো. বিল্লাল হোসেন ও ৮নং ওয়ার্ড (শাহরাস্তি উপজেলা) মো. জাকির হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য ১নং ওয়ার্ড (সদর, ফরিদগঞ্জ, হাইমচর) আয়শা রহমান, ২নং ওয়ার্ড (মতলব উত্তর, মতলব দক্ষিন, কচুয়া) তাছলিমা আক্তার ও ৩নং ওয়ার্ড (হাজীগঞ্জ ও শাহরাস্তি) জান্নাতুল ফেরদৌসী।


এই বিভাগের আরও খবর