শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা পুলিশের ৭জন সদস্যের অবসরজনিত বিদায় সংবর্ধনা

reporter / ২৫৫ ভিউ
আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল ৭ আগষ্ট রোববার  পুলিশ লাইন্স, চাঁদপুর ড্রিলশেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায়  পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার  চাঁদপুর জেলা হতে পিআরএলগামী ০৭ জন পুলিশ সদস্যকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট এবং শুভেচ্ছা উপহার প্রদান সহ আনুষ্ঠানিকতার সহিত সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন।
অবসরগ্রহণকারী পুলিশ সদস্যগণ হলো এএসআই (সশস্ত্র) মোঃ শাহ আলম, এএসআই (সশস্ত্র) মোঃ মনির হোসেন, কনস্টেবল, মোঃ আঃ হালিম, কনস্টেবল  জামাল ‍উদ্দিন, কনস্টেবল মোঃ হাসমত উল্লাহ, কনস্টেবল মোঃ রফিকুল ইসলাম, নারী কনস্টেবল মোছাঃ আয়েশা আক্তার।
সদ্য বিদায়ী অতিথিগণ তাদের বক্তব্যে বর্ণাঢ্য চাকুরি জীবনের স্মৃতিচারণ করেন এবং চাকুরি জীবনে অবসর জনিত সময়ে এমন সম্মানজনক বিদায় পেয়ে আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন। সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি এবং সহকর্মীরা বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
জীবনের বড় একটা অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর এবং একইসাথে বাংলাদেশ পুলিশের দায়িত্বশীল পদে চাকুরী করে বিদায় নিয়েছেন। বাংলাদেশ পুলিশ আপনাদের অবদান কৃতজ্ঞতা ভরে স্মরণ করে। অবসর-জীবন ভাল কাটুক এবং সুস্থ থাকুন পরিবারের সাথে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর