শিরোনাম:
ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের

চাঁদপুরে অসহায় ৮১জন পেয়েছেন যাকাতের অর্থ

reporter / ৫৪০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে ২০২২-২৩ অর্থবছরের আওতায় যাকাত বোর্ড কর্তৃক কেন্দ্রীয়ভাবে বরাদ্দকৃত ৮১ জন অসহায় ও দুস্থ  নারী-পুরুষ পেয়েছেন যাকাতের অর্থ।
সোমবার (৮ মে) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ৮১ জন অসহায় ও দুস্থদের হাতে যাকাতের সর্বমোট ৭ লাখ ৬ হাজার টাকার অর্থের এসব চেক তুলে দেন জেলা প্রশাসক  কামরুল হাসান।
চেক বিতরণ পূর্বে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, শাড়ি-কাপড় না কিনে দিয়ে নগদ টাকা দিয়েছে সরকার। এ টাকা দিয়ে সাবলম্বী হওয়ার জন্য ছাগল অথবা হাঁস-মুরগী ক্রয় করে পালন করবেন।
তিনি আরো বলেন, টাকা দেয়ার অর্থ হচ্ছে আপনাদের প্রয়োজনে ব্যবহার করবেন। এ টাকা দিয়ে আপনারা উৎপাদনশীল খাতে ব্যয় করবেন।
চাঁদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।
সঞ্চালনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওঃ মোঃ সোলায়মান। জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজীসহ ইফার বিভিন্ন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর