শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে গ্রাম থিয়েটারে লোকনাট্য নৌ যাত্রার প্রস্তুতি সভা

reporter / ২৬০ ভিউ
আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ফরিদগঞ্জ থিয়েটারের সদস্যদের মতবিনিময় সভা 
জাহিদুল ইসলাম ফাহিমঃ
চাঁদপুরে গ্রাম থিয়েটার গঠন ও ইলিশের বাড়ি চাঁদপুরে লোকনাট্য নৌ যাত্রা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
১০ সেপ্টেম্বর (শনিবার) চাঁদপুর সদরের কদমতলার জেলা স্কাউট ভবনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ফরিদগঞ্জ থিয়েটারের সভাপতি  ফরিদ আহমদ রিপনের সঞ্চালনায় ও বিশিষ্ট সংগঠক অজয় কুমার ভৌমিক সভাপতিত্ত্ব প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন গ্রাম থিয়েটার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  তৌফিক হাসান ময়না। এ সময় তিনি বলেন শুদ্ধ সংস্কৃতি চর্চায় আমাদের এগিয়ে আসতে হবে। শুধু পড়াশোনাই নয়,প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের পাশাপাশি আমাদের প্রত্যেককে একজন মানুষ হয়ে উঠতে হবে। শুধু শিক্ষিত হলেই হবে না, শিক্ষিত হয়ে নিজের মধ্যে মনস্তত্ত্ববোধ লালন করতে হবে, এতে করে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার মতো নিকৃষ্টতম ঘটনা গঠবে না,তবেই সমাজ সমৃদ্ধ হবে। সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুরের সমৃদ্ধ সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় কুমার ভৌমিক তার বক্তব্যে বলেন, গ্রাম থিয়েটারের এমন ব্যাতিক্রমী  কার্যক্রমকে সার্থক করার জন্য আমি সর্বাত্বক সহযোগীতা করবো এবং শুদ্ধ সাংস্কৃতি চর্চায় আমি সবসময় থিয়েটারের সাথে আছি।
প্রস্ততি সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গ্রাম থিয়েটার চট্রগ্রাম বিভাগের সমন্বকারী এজহারুল হক মিজান, কুমিল্লা বাচিক বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা রাইয়ানুল জান্নাত রোজা, সারথী থিয়েটারের এমদাদ। চাঁদপুরের সাংস্কৃতিক সংগঠক স্বপন সেন গুপ্ত, রফিক আহম্মেদ মিন্টু, মাহাবুব আলম সেলিম, কন্ঠ শিল্পি রূপালী চম্পক সহ অন্যান্যরা ।
এ দিন বিকেলে ফরিদগঞ্জ থিয়েটার কার্যালয়ে ফরিদগঞ্জ থিয়েটারের সদস্যদের সাথে গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। ফরিদগঞ্জ থিয়েটারের সভাপতি ফরিদ আহমদ রিপন এর সভাপতিত্ত্বে ও  সাধারণ সম্পাদক শামীম হাসানের সঞ্চালনা প্রধান আলোচকের বক্তব্য রাখেন, গ্রাম থিয়েটার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  তৌফিক হাসান ময়না। তার বক্তব্যে কিভাবে থিয়েটারের কাজকে আরো সমৃদ্ধ করা যায় সেবিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন তিনি। মত বিনিময় ফরিদগঞ্জ থিয়েটারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, গ্রাম থিয়েটার চট্রগ্রাম বিভাগের সমন্বকারী এজহারুল হক মিজান, কুমিল্লা বাচিক বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা রাইয়ানুল জান্নাত রোজা, সারথী থিয়েটারের এমদাদ সহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর