নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার করার অপরাধে গত ৫ এপ্রিল পর্যন্ত ৫৭৪ টি অভিযান ও ২৭৬ টি মামলা দায়ের করা হয়েছে । জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন,পুলিশ ,নৌ-পলিশ , কোস্টগার্ড ও সংশ্লিষ্ঠ মৎস্য কর্মকর্তগণ এ অভিযান পরিচালনা করেন।
এ ছাড়াও ১২২ টি ভ্রাম্যমান মোবাইল কোট
পরিচালনার মাধ্যমে ৬২ লাখ মিটার কারেন্ট জাল আটক ও ৩৮ মে.টন জাটকা জব্দ করেছে। ২৭৬ টি মামলা পরিচালনা করে ৩০১ জনকে আদারতের মাধ্যমে জেলে প্রেরণ করেছে ।
১২ এপ্রিল জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রেরিত দৈনিক প্রস্তুতকৃত রির্পোটে এ তথ্য জানা গেছে ।
জানা যায়, প্রতিদিন জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনার ১শ কি.মি নৌ-সীমানায় বেলা ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দু’মাস জাটকা রক্ষায় পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করে সরকার। আইন অমান্যকারীর বিরুদ্ধে সর্বোচ্চ দু’বছরের কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রয়েছে। জাটকা সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে অভিযান অব্যাহত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর । বাংলাদেশ নৌ-বাহিনী, কোস্ট গার্ড, নৌ-পুলিশ, মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে ।