শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে ফেরীতে উঠতে গিয়ে নদীতে ডুবলে লোহার পাইপ ভর্তি ট্রাক

reporter / ২৪৩ ভিউ
আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে ফেরীতে উঠতে গিয়ে লোহার পাইপ ভর্তি একটি ট্রাক মেঘনা নদীতে নিমজ্জিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী রোববার সকালে চাঁদপুর-শরিয়তপুর নৌ রুটের হরিণা ফেরিঘাটে এ দূর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার প্রানে বেঁচে যায়।

এদিকে দুর্ঘটনার পর থেকে হরিণা ফেরিঘাটের এক নাম্বার ঘাট বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএ রোববার সকালে থেকে স্থানীয় ডুবুরি দিয়ে নদীতে ডুবে যাওয়া ট্রাকের সন্ধানে অভিযান চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, লোহার পাইপবোঝাই একটি ট্রাক শনিবার রাতে কামিনী নামে ফেরিতে উঠে। ফেরিটি পন্টুন ত্যাগ করার পরপরই এই দুর্ঘটনা ঘটে। এসময় ফেরিতে আরো কয়েকটি পণ্যবাহী ট্রাক ছিল।

ট্রাকের চালক জাহাঙ্গীর জানান, তারা চট্টগ্রাম বন্দর থেকে চাঁদপুর হয়ে খুলনায় যাচ্ছিলেন। ট্রাকে বড় আকৃতির ৯টি লোহার পাইপ ছিল।

এ বিষয়ে বিআইডব্লিউ ব্যবস্থাপনা বানিজ্য মো. আ. নূর বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। আমরা ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

চাঁদপুর বিআইডব্লিউটিএর কর্মকর্তা মোঃ কায়সারুল আলম জানায়, সকাল থেকে উদ্ধার কাজ চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর