শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

reporter / ২৮২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
 শারদীয় দুর্গোৎসব ২০২২ উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে  জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।২১ সেপ্টেম্বর বুধবার বিকেলে জেলা পুলিশ লাইনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) বলেন, আজকে সভার মূল উদ্দেশ্য হলো পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ প্রশাসনের সমন্বয় আছে কিনা।  এবং আমাদের প্রস্তুতিটা কেমন।বঙ্গবন্ধু বাংলাদেশে শেখ হাসিনার বাংলাদেশ কোন দুস্কৃতিকারীর ঠাই হবে না। আশাকরি সবাই মিলে একটি সুন্দর পূজা উদযাপন আমরা করতে পারবো। প্রতিটা মন্দিরে কমপক্ষে ৩ টি সিসি ক্যামেরা লাগাবেন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো কোন খারাপ ঘটনা যাতে না ঘটে।প্রয়োজন হলে অন্যান্য বাহিনীকে আনা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়,এনএসাই ডিডি শাহ আরমান আহমেদ, প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, পুরান বাজার ডিগ্রি কলেজের  অধ্যক্ষ রতন কুমার মজুমদার,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনর ভূষন মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী,  রামকৃষ্ণ আশ্রমের  মহারাজ রুদ্ররঞ্জিতন, পুলিশের এএসপি তাফাজ্জল হোসেন,  মাদকের সহকারী পরিচালক ইমদাদুল ইসলাম,   ফায়ার সার্ভিসের ডেপুটি ডাইরেক্টর সাহিদুল ইসলাম,  উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা  সাকিব – উল মাওলা,  সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশীদ, হাইমচর থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ আশরাফ উদ্দিন, মতলব দক্ষন থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মিয়া,মতলব উত্তর উপজেলা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন,ফরিদগঞ্জ উপজেলা অফিসার ইনচার্জ শহিদ হোসেন,হাজীগঞ্জ উপজেলার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুবায়ের,শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, কচুয়া থানার অফিসার ইনচার্জ  ইব্রাহিম খলিল,   সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর,হাইমচর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার,  মতলব দক্ষিণ পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি  পরেশ চন্দ্র দাস,হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের  সভাপতি হরিদাস,শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদের  সভাপতি নীকল চন্দ্র মজুমদার,  কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পিতাস চন্দ্র সাহা।
এবছর জেলায়  মোট ২১৫ টি মন্ডপে এবার পুজা হবে।


এই বিভাগের আরও খবর