শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা

reporter / ৩০৪ ভিউ
আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে চাঁদপুর  সদর উপজেলা ও হাইমচর উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল শুক্রবার মন্ত্রীর চাঁদপুরস্থ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন,আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে  সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্যই আমাদের এই মতবিনিময় সভা। একাধারে ৩ মেয়াদে ক্ষমতায় থাকার কারনে আমাদের নিজেদের মধ্যে ও কিছু ভূল বুঝাবুঝি দেখা দিয়েছে। এসব ভূল বুঝাবুঝির অবসান ঘটিয়ে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে আমাদেরকে নৌকার পক্ষে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, সামনে আমাদের সদস্য সংগ্রহের জন্য ফরম বিতরন করা হবে।  সেখানে  নিজেদের গ্রুপ  ভারী করার জন্য যাকে তাকে দলে ডেকে আনবেন না।মনেরাখবেন যারা জয় বাংলায় বিশ্বাস করে না, বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না তাদেরকে দলে এনেও কোন লাভ হবে না।দুষ্ট গরুর চেয়ে শূন্য ঘোয়াল অনেক ভালো।
চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী  ও সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারীর  যৌথ পরিচালনায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা  আওয়ামী লীগের সহ-সভাপতি  ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া,  শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল ।
এছাড়াও সভায় সদর উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
এরআগে শিক্ষামন্ত্রীর সাথে হাইমচর উপজেলা আওয়ামী লীগ ও  ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র  কোরআন তেলওয়াত করেন মাওঃ কবির আহমেদ ওসমানি।
 সবশেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির ব্যক্তিগত অর্থায়নে  দলীয় অসহায় নেতাকর্মীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।


এই বিভাগের আরও খবর