শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

চির নিদ্রায় সায়িত হলেন তরুন শিক্ষক মানিক মিয়াজী

reporter / ৪২১ ভিউ
আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২

বিশেষ প্রতিনিধি :
হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: মানিক হোসেন মিয়াজী( ৩৬) ইন্তেকাল করেছেন।  ইন্নানিল্লাহি….. রাজিউন। তিনি বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চিকিসাধীন অবস্থায় মারা যান।
তিনি স্ত্রী ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার  রাত ৯ টায় হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর  পূর্বপাড়া মাজার শরীফ  মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় জানাজা পূর্ব স্মৃতিচান হয়। বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীমের পরিচালনায় স্মৃতিচারন করেন হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হক, ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জগান্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামাল হোসাইন চৌধুরি, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী ওয়ালী উল্যাহ, শিক্ষক এটি হোসাইন আহম্মদ তালুকদার প্রমূখ। জানাজার নামাজে ইমামতি করেন হযরত মাও. শাহ আলম আল কাদেরি।
তাঁর জানাজায় শত শত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও মুসল্লীরা অংশ গ্রহন করেন।
সবশেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। তাঁকে তার নিজ বাড়ি মোহাম্মদপুর মিয়াজী বাড়ির পারিবারি কবরস্থানে দাফন করা হয়।


এই বিভাগের আরও খবর