শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চেষ্টা করছি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য —— শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

reporter / ৩৫৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

রিয়ন দেঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমার বাবা সবসময় মানুষের জন্যে কাজ করেছেন। আজকে আমরা যা দিয়েছি এর কারণে সেবা নিতে আসা রোগীদের কিছুটা হলেও কাজে লাগবে। চেষ্টা করছি যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়ানো। আমি চেষ্টা করছি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য। আমার চেষ্টার কোন ত্রুটি নেই।
সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মিলনায়তনে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে রোগী বহনকারী ট্রলি ও হুইল চেয়ার প্রদান এবং শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলেই বলা যাবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা। কারণ জাতির পিতা সবসময়ই মানুষের জন্যে করে গেছেন।
তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, এ হাসপাতালের সেবার মান অনেক ভালো হয়েছে। আরো ভালো হওয়ার দরকার আছে এবং হবে। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ এখানে জনগণদের সেবার জন্যে আপনাকে দায়িত্ব দেয়া হয়েছে। তাই নিজ দায়িত্ব অবশ্যই সঠিকভাবে পালন করতে হবে। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন তাদের জন্যে শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক  কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)।
স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন্নবী মাসুম।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. গোলাম কাউসার হিমেল, ডা. সাজেদা পলিন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল, সিনিয়র কনসালটেন্ট ডা. সালেহ আহম্মদ, ডাঃ রফিকুল হাসান ফয়সাল ও আনিসুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে রোগীদের জন্য ৬টি হুইল চেয়ার এবং ৪টি ট্রলি বিতরণ করেন মন্ত্রী।


এই বিভাগের আরও খবর