শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা তুলে দিবেন সকলে তার বিজয় অর্জনে কাজ করতে হবে ………. নুর হোসেন পাটওয়ারী

reporter / ৫৬৯ ভিউ
আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

 

হাইমচর উপজেলা সংবাদদাতাঃ

হাইমচর উপজেলার ৫’হাইমচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্ধারণে ইউনিয়ন আওয়ামী লীগ এর বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক নূর হোসেন পাটওয়ারী নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন আমাদের দলে একাধিক যোগ্য প্রার্থী আছে সকলে নৌক প্রতীক ও দলীয় প্রতীক পাবেন না জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা তুলে দিবেন তার বিজয় অর্জনে সকল মতবেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। হাইমচর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এক হয়ে কাজ করলে দলীয় প্রার্থী বিজয় অর্জন কেউ কোন বাধা হয়ে দাড়াতে পারবে না।
শনিবার বিকেল ৩ টায়,হাইমচর ইউনিয়ন এর সাহেবগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জুলহাস সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান প্রধানীয়ার পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, সহ সভাপতি এম এ বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার, দপ্তর সম্পাদক মাকসুদ খান, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাষ্টার, নীল কমল ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন সরদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহবায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি আতিকুর রহমান পাটওয়ারী , উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মনোনয়ন প্রত্যাশী শাহাদাত হোসেন সরকার, মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জুলহাস সরকার, মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল হক মোল্লা।


এই বিভাগের আরও খবর