দেশে বিদ্যুৎ সমস্যা সাময়িক,এটা নিয়ে দুশ্চিন্তা ও জলঘোলার কিছু নেই, শীঘ্রই সংকট কাটবে
মাহবুব আলম প্রিয়ঃ
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, দেশের চলমান বিদ্যুৎ সমস্যা সাময়িক। এ সংকট থাকবে না। শীঘ্রই সমস্যার সমাধান হবে। এটা সারা বিশ্বের সমস্যা৷ তাই এ নিয়ে জলঘোলা করার কিছু নাই। এ সময় তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশ এগিয়ে গেছে। বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে অতীতে কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি।’ আবার ক্ষমতায় এলে দ্বিগুন উন্নয়ন হবে। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ে তারাবো পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী গোলাম দস্তগীর গাজী আরো বলেন, ‘পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় উপহার, শ্রেষ্ঠ উপহার। অনেক কষ্টের বিনিময়ে পদ্মাসেতু পেয়েছি। এটি বাঙালি জাতিকে প্রধানমন্ত্রীর সর্বশ্রেষ্ঠ উপহার।’
তারাবো পৌরসভা উন্নয়নের রোল মডেলে পরিনত হতে যাচ্ছে উল্লেখ করে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরও বলেন, ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য একটি সুন্দর বাজেট প্রণয়নের জন্য মেয়র, কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
অনুষ্ঠানে তারাবো পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ১৪৭ কোটি ৪ লক্ষ ৬৭১ টাকার বাজেট ঘোষণা করেন, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। এর মধ্যে রাজ্বস্ব আয় ধরা হয়েছে ২৭ কোটি ২৩ লক্ষ টাকা, রাজ্বস্ব ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৪৯ লক্ষ ২০ হাজার টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ১১৮ কোটি ২২ লক্ষ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১১৬ কোটি ৬৮ লক্ষ ৫০ হাজার টাকা।
তারাবো পৌরসভার মেয়র মেয়র হাসিনা গাজী তার বক্তব্যে বলেন, ‘এবারের বাজেটে তারাবো পৌরসভার উন্নয়নকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছর হবে তারাবো পৌরবাসীর ভাগ্য উন্নয়নের বছর। ২০২২-২০২৩ অর্থ বছর হবে উন্নয়নের বছর, অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের রোল মডেল হবে তারাবো পৌরসভা; ইনশাল্লাহ।
তারাবো পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমান উল্লাহ, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম, ঠিকাদার ও বিশিষ্ট্য ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব, পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া, আক্তার হোসেন মোল্লা, মাহবুবুর রহমান জাকারিয়া, রফিকুল ইসলাম মনির, আনোয়ার হোসেন, রাসেল সিকদার, জসিম উদ্দিন, মোহাম্মদ হামিদুল্লাহ, মাহফুজা আক্তার, লায়লা পারভীন ও জোসনা বেগম সহ অনেকে।