শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

reporter / ৪২০ ভিউ
আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
এতিমদের সাথে ইফতার করলে হৃদয়ে প্রশান্তি আসে। সারাদিন রোজা রেখে শারীরিক যে ক্লান্তি আসে সেটা নিমিষেই ভুলে যাই এতিমদের মাথায় হাত বুলিয়ে। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসার ইফতার মাহফিলে আলগী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আল আমীন পাটওয়ারী এ কথাগুলো বলেন।
গতকাল ৮ এপ্রিল শুক্রবার  ব্যক্তিগত একক উদ্যোগে এতিমদের জন্য ইফতারের আয়োজন করে এমন অভিব্যক্তি ব্যক্ত করেছেন আল আমীন পাটওয়ারী। তিনি বলেন- এতিমদের সাথে ইফতারে কি যে স্বর্গীয় শান্তি, ইফতার না করলে কেউ বুঝবে না। আমি যখন যেখানেই থাকি, সেখানে এতিম বলে কোন শব্দ থাকবে না। আমি তাদের সাথে মিশে গিয়ে আপন হযে যাই। আমার সন্তানকেও তাদের সাথে বসিয়ে খাবার খাওয়ানোর মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছি। কারণ, লেখাপড়া করলে শিক্ষিত হওয়া যায়, কিন্তু একমাত্র পরিবারই সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারে।
 ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোঃ জুলফিকার হাসান আল। উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা আরিফ হোসেন, সিনিয়র শিক্ষক জাহিদুল ইসলাম সহ মাদরাসার শুভাকাঙ্ক্ষী, অভিভাবক ও এতিম ছাত্রদের একাংশ।
তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসার লিল্লাহ ফান্ড থেকে এতিম ছাত্রদের যাবতীয় খরচ বহন করা হয়। যুগোপযোগী শিক্ষা কারিকুলাম অনুসরণে এক ঝাঁক দক্ষ শিক্ষক মন্ডলীর সযত্ন তত্ত্বাবধানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।


এই বিভাগের আরও খবর