শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

নড়াইলে গ্রাম পুলিশ হত্যা ও স্কেল জাতীয় করনণের দাবিতে হাজীগঞ্জে মানববন্ধন

reporter / ৫৭৮ ভিউ
আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩

মো.মজিবুর রহমান রনিঃ
চাঁদপুরের হাজীগঞ্জে নড়াইলের লোহাগড়া উপজেলার গ্রামপুলিশ সদস্য বকুল হত্যা ও গ্রামপুলিশ স্কেল জাতীয় করনণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
গতকাল ৫ জুন সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়নের প্রচার সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক নিত্য সূত্রধরের নেতৃত্বে উপজেলা গ্রামপুলিশ সদস্যদের নিয়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচি শেষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের  বরাবর গ্রামপুলিশ স্কেল জাতীয়  করণের দাবীতে স্মারকলিপি প্রদান করেন ।
জানা যায় গত ২৮ শে মে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গ্রামপুলিশ সদস্য বকুলকে।
মানববন্ধন কর্মসূচিতে নিত্য সূত্রধর বলেন-গ্রামপুলিশ হলো গ্রামের আইন-শৃংখলার একটি খুটি। এই খুটিকে মজবুত করতে হলে গ্রামপুলিশকে মূল্যায়ন করতে হবে। তাদের জীবনের নিরাপত্তা দিতে হবে। তাদের চাকরি জাতীয়করণ করতে হবে।


এই বিভাগের আরও খবর