শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

নারায়নপুরে প্রাচীর দিয়ে যাতায়াতের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ 

reporter / ৪১৩ ভিউ
আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

আব্দুল মান্নান খানঃ
মতলব দক্ষিণ উপজেলার   নারায়ণপুর গ্রামের রবিউল্লাহ প্রধানীয়া বাড়ীতে  চলাচলের রাস্তায় প্রাচীর তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ঐবাড়িতে উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
৮ জানুয়ারী সরজমিনে গিয়ে জানাযায়, দির্ঘদিনের আসা যাওয়ার রাস্তা ছিল বিল্লাল প্রধানের বাড়ীর উঠান দিয়ে ।
বাড়ীর মহিলাদের সুবিধার্থে ঘরের পিছন দিয়ে ছিল চলাচলের রাস্তা।  গত ৫ জানুয়ারী উঠানের রাস্তা বন্ধ করে দেন । পিছনের রাস্তার মাঝ খানে প্রাচির তৈরী করে বাড়ীর লোকজনের  চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ফারুক প্রধান । এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন পাশের বাড়ীর মৃত শফিউল্লাহ প্রধানের ছেলে মজিবুর রহমান ।
এ ঘটনায় এলাকার শাকিল, হান্নান, ও মেহেদীকে বিভিন্ন ভাবে হুমকী ধামকী দিয়ে আসছে ফারুক প্রধান ও মজিবুর রহমান ।
এ বিষয়ে ওই বাড়ীর একাধিক ব্যাক্তিরা বলেন বিল্লাল প্রধান তার উঠানের রাস্তা বন্ধ করে ঘরের পিছন দিয়ে রাস্তা করে দিয়েছেন বাড়ীর ফারুক প্রধান কিছু কুচক্রী লোকের কথায় ওই রাস্তায় প্রাচির তৈরী করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ।
এছাড়াও এখানে মজিবের কোন জায়গা নেই সে কেন বাদী হয়ে অভিযোগ করেছে ।
এ বিষয়ে ফারুক প্রধান বলেন বাড়ীর উঠান দিয়ে যে রাস্তা ছিল তা আমাদের জায়গা ছিল।বিল্লাল প্রধান সেই রাস্তা বন্ধ করে দিয়েছে  আমি কাউকে হুমকি দেইনি ।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজ্ঞুর হোসেন রিপন মীর ও সদস্য ফজলুল করিম সেলিম বলেন এ বিষটি নিয়ে এলাকায় বেশ কয়েক বার বসা হয়েছে কোন পক্ষেই আমাদের কথা মনতে রাজী হয়নি।
এ বিষয়ে  এসআই হাবিব বলেন অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি আগামী সোমবার উভয়কে থানায় আসতে বলেছি ।


এই বিভাগের আরও খবর