শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

reporter / ২৫৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

ঈদের আগে পরে ৬দিন নদীতে বাল্কহেড চলবে না ——-জেলা প্রশাসক কামরুল হাসান
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
চাঁদপুর: আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জুলাই) বিকেল ৩টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। তিনি বক্তব্যে বলেন, ঈদ উল আযহা উপলক্ষে মানুষ এখন ঘরমুখী। ঈদকে ঘিরে মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সোচ্চার হতে হবে।
তিনি আরো বলেন, ঈদের আগের ৩দিন, ঈদের পরের ৩দিন এবং ঈদের দিনকে ঘিরে রাতের বেলা নদীতে বাল্কহেড আর সড়কে মটর সাইকেল চলবেনা। এ বিষয়ে আমাদের তৎপর থাকতে হবে।
পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বক্তব্যে বলেন, চাঁদপুরে কোরবানি উপলক্ষে ১০৯টি পশুর হাট বসবে। হাট গুলোতে এখনও হাসিলের রেট চার্টও টানানো হয়নি। ইজারাদারের নেতৃত্বে স্বেচ্ছাসেবকের পোশাক থাকতে হবে।
পুলিশ সুপার বলেন, গরুর ব্যবসায়ীরা তাদের গরু বহনকারী গাড়ীতে ব্যানার লাগাতে হবে। কারণ তারা গরু নিয়ে কোন হাটে যায়, ব্যানার না থাকলে বুঝা যায় না। এক হাটের গরু আরেক হাটের ইজারাদারা নিয়ে যায়। এ বিষয়ে গরু ব্যবসায়ীরা গত বছর আমাদেরকে অভিযোগ দিয়েছেন। এবারও ঈদ উল আজহায় অনিয়ম থাকলে ব্যবস্থা নেয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র জিল্লুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন প্রমুখ।


এই বিভাগের আরও খবর