শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

পুরান বাজারে সরকারি খাল ভরাট এর প্রতিবাদে মানববন্ধন

reporter / ৩৯১ ভিউ
আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর শহরের পুরান বাজার ৩নং ওয়ার্ড জাফরাবাদ এলাকায় সরকারি খাল ভরাট এর প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এলাকাবাসীর মানববন্ধন।
৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পুরান বাজার জাফরাবাদ এলাকার নারী-পুরুষরা একত্রিত হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাফরাবাদ খাল অবমুক্তির দাবিতে মানববন্ধন করেছে।
মানববন্ধনে পুরান বাজার জাফরাবাদ এলাকার আনোয়ার ঢালী, মঞ্জুমা বেগম ও মুসলিম ঢালী বলেন, জাফরাবাদ এলাকার ১নং জাফরাবাদ মৌজার প্রায় ৪০ কিলোমিটার লম্বা খালটি এ এলাকার পয়োনিষ্কাশনের একমাত্র মাধ্যম। খালটি বন্ধ হয়ে গেলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হবে। জাফরাবাদ খালটি এখান দিয়ে গিয়ে রঘুনাথপুরে মিলিত হয়েছে। এই খালের পানি অনেক কৃষি জমিতে ব্যবহৃত হয়। এলাকার একটি কুচক্রী মহল খালটি ভরাট করে ফেলতে চায়। তারা বলেন, খালের উত্তর পাশে চৌধুরীবাড়ীর লোকজন ও আরেক পাশে ফরিদ দিদার গংরা খালের মধ্যে ফাইলিং দিয়ে খাল ভরাট করে ফেলছ।
মানববন্ধন চলাকালে পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল উপস্থিত হয়ে তাদেরকে আশ্বস্ত করে বলেন, আমি সরেজমিনে গিয়ে খাল ভরাট এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তিনি বলেন, অন্যায় ভাবে কেউ সরকারি খাল ভরাট করতে পারবে না।
জাফরাবাদ খালের উত্তর পাশের বাসিন্দা ফরিদ দিদারের সাথে কথা হলে তিনি বলেন, আমি খাল ভরাট করছি না। খাল আমার সীমানার মধ্যে। আমি আমার জায়গা ভরাট করতেছি।
এলাকাবাসীর দাবি দীর্ঘ দিনের পুরনো এই জাফরাবাদ খালটি দখলদারদের হাত থেকে উদ্ধার করে এলাকার পয়োনিষ্কাশনে ব্যবস্থা গ্রহণ করা হোক।


এই বিভাগের আরও খবর