নিজস্ব প্রতিবেদকঃ
প্রেমের ফাঁদে ফেলে এক যুবকের কাছ থেকে ৩০ লাখ টাকা ও হিরাসহ স্বর্ণালংকার আত্মসাৎ করেছে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, মেয়ের মা ও বাবা বিয়ের আশ্বাস দিয়ে বাসায় নিয়ে যুবককে নির্যাতন করে উল্টো থানায় সোপর্দ করে হয়রানী করেছে। ঘটনাটি সম্প্রতি রাজধানীর উত্তরখানের দোবাদিয়া গাজী বাড়ি এলাকার।
ভুক্তভোগী যুবক খিলক্ষেত থানার তলনার বাসিন্দা সোহান জানান, তার সঙ্গে দোবাদিয়ার শহিদুল গাজীর মেয়ে শায়েলা শাওন্তির ৬ বছরের প্রেমের সম্পর্ক ছিলো। পরে তা জানাজানি হলে মেয়ের পরিবার থেকে বিয়ের আশ্বাস দেয়। এতোদিনে মেয়েটি তার কাছ থেকে বিভিন্ন সময় নগদ টাকা ও স্বর্ণালংকার গ্রহণ করে। এভাবে তার ৩০ লাখের অধিক টাকা খোয়া যায়। এসব চাইতে গেলে জীবন নাশের হুমকী দিচ্ছে সোহানকে। এ ঘটনায় ঢাকা বিজ্ঞ মহানগর হাকিমের আদালতে একাধিক সিআর মামলা দায়ের করেন। এদিকে অভিযুক্ত প্রেমিকা শায়লা শাওন্তি ও তার মা শেফালীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও উভয় নম্বর বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।