শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরাজীকান্দি ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোক দিবস পালন

reporter / ২৭০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

কামরুল হাসান রাব্বীঃ মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে   আলোচনাসভা, দোয়া ও তাবারক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন সরকারের সভাপতিত্বে  ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেনের পরিচানায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাড. সেলিম মিয়া।
আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বশির আল হেলাল, স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি পলাশ দেওয়ান, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আ. মান্নান, যুবলীগ নেতা মায়নুল।
প্রধান অতিথির দেলোয়ার হোসেন দানেশ  বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে খুনীরা মনে করেছিলো বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে। কিন্তু আজকে প্রমান হয়েছে ব্যাক্তি মুজিবকে হত্যা করা হলেও তাঁর আদর্শকে হত্যা করা যায়নি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নির্দেশিত পথে ৯ মাস যুদ্ধ করে  অবেষে ১৬ ডিসেম্বর এই দেশ স্বাধীন হয়। পরে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করে স্বাধীন দেশে ফিরে আসেন এবং যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেন। যখন অল্প সময়ে সকল সংকট মোকাবেলা করে দেশকে স্বাভাবিক অবস্থায় আনেন তখনই ৭৫ এর ১৫ আগস্টে তাঁকে স্বপরিবারে হত্যা করা হয়।
এ সময় ইউপি সদস্য হালিম সসরকার, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন সরকার,  যুবলীগ নেতা মফিজ সরকার, জাহাঙ্গীর সরকার, ওয়াদুদ সরকার বাপক, ডা. আবুল কালাম আশিক, রাব্বি সরকার, শাহ আলম বেপারী প্রমুখ।


এই বিভাগের আরও খবর