শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

ফরিদগঞ্জে ইউএনও’র সাথে উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন’র সৌজন্য সাক্ষাৎ

reporter / ৩৮৮ ভিউ
আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম : 
ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন গঠনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুর নেছা’র সঙ্গে এসোসিয়েশনের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন।
২৯ আগষ্ট (সোমবার) ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন’র স্বপ্নদ্রষ্টা খাদিজা তাসনীম ও আহ্বায়ক জাহিদুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক শামীম হাসান এবং সদস্য সচিব নাজির হোসেনের পরিচালনায় ইউএনও তাসলিমুর নেছা’র সঙ্গে সাক্ষাৎ করেন।
ফরিদগঞ্জ উপজেলার সকল সেচ্ছাসেবী সংগঠনের ঐক্যবদ্ধতা দেখে তিনি বলেন, আপনারা কাজ চালিয়ে যান, আপনাদের যেকোন কাজে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশনের সদস্য মহিউদ্দিন রিমন, ফজলে রাব্বি, তাহসিন মিলন, ওসমান গনি রণি, ইকবাল গাজী, তৌহিদুর রহমান রণি প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ আগষ্ট (শুক্রবার) বিকালে ফরিদগঞ্জ এ.আর পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন গঠনের লক্ষে উপজেলার প্রায় (৩২)টি সেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে পারস্পরিক মত বিনিময়ের মধ্যে ‘ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন’ এর আত্মঃপ্রকাশ ঘটে।


এই বিভাগের আরও খবর