শিরোনাম:
ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের

ফরিদগঞ্জে কয়েক বছর ধরে ডাক্তার পরিচয়ে চিকিৎসায় স্যাকমো হেলাল

reporter / ৪০৫ ভিউ
আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

মোঃ আল আমিন হোসেনঃ
নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি (স্যাকমো) মোঃ হেলাল উদ্দিন শিশু, মেডিসিন, গাইনি,চর্ম-যৌন ও বাত ব্যাথা রোগের বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে ফরিদগঞ্জ উপজেলার কামতা বাজারের রওশান আরা মেডিকেল হলে দীর্ঘ কয়েক বছর যাবৎ প্রতারণা করে চিকিৎসার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।
এলাকাবাসীরা জানান, এ কথিত ডাঃ হেলাল উদ্দিন, রওশান আরা মেডিকেল হলের মালিক খায়রুলের পৃষ্ঠপোষকতায় এ অঞ্চলের মানুষের সরলতাকে পূজি করে স্থানীয় অবৈধ প্রভাব খাটিয়ে সাধারন মানুষকে ধোকা দিয়ে আসছেন।
এবিষয়ে মোবাইল ফোনে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশ্রাফ আহমেদ চৌধুরী জানান, এম বি বি এস এবং বিএমডিসির নিবন্ধন প্রাপ্ত নাহয়ে ডাক্তার পরিচয় দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, আমি গত এক মাসহয় হাতিয়া স্বাস্থ কমপ্লেক্স থেকে অবসর নিয়েছি।
ইতিপূর্বে হেলাল উদ্দিনের বিরুদ্ধে এধরনের অভিযোগে তাকে আমরা সতর্ক করেছি এবং এই মর্মে অঙ্গিকার নিয়েছি যে ভবিষ্যতে সে এধরনের কর্মকান্ডে আর লিপ্ত হবেনা, কিন্তু সে আবার এগুলোতে লিপ্ত হয়েছে!
বর্তমান হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খাদিজা রহমান জানান, আজকে আমি হেলাল উদ্দিনের খোঁজ করে ব্যার্থ হয়েছি, সত্যতা যাচাই চলমান থাওকবে, প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত স্বাস্থ্য সহকারী হেলাল উদ্দিন বলেন, আমি আমার কর্তৃপক্ষকে ম্যানেজ করে চলছি। নিজেকে ডাক্তার পরিচয় দেওয়ার ব্যাপারে জানতে চাইলে বলেন, এ অঞ্চলের মানুষ আমাকে ডাক্তার হিসেবে মেনে নিয়েছে। তাই আমি ডাক্তার।


এই বিভাগের আরও খবর