শিরোনাম:
চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত

বকেয়া বেতন পায়নি,তাই  রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

reporter / ৪৩৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

মাহবুব আলম প্রিয়ঃ  বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভেরিটেক্স নামে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা আধাঘন্টা ব্যাপী ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গার্মেন্টস এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিক্ষোব্ধ শ্রমিকরা জানান, গার্মেন্টস এলাকায় ভেরিটেক্স নামে পোশাক কারখানায় ১ হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকরা গত আগষ্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকরা মালিকপক্ষ বেশকয়েকবার মালিকপক্ষ বেতন পরিশোধ করার কথা বললে মালিকপক্ষ বিভিন্ন রকম টালবাহানা শুরু করে। পরে শ্রমিকরা জানতে পারেন শ্রমিকদের বেতন পরিশোধ না করেই মালিপক্ষ ১ ডিসেম্বর থেকে কারখানাটি বন্ধ করে দিবেন। মঙ্গলবার দুপুরে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার কয়েকজন শ্রমিক বলেন, দ্রব্যমূল্যের উর্ধ¦গতির পরও তাদের ৪ মাসের বেতন বকেয়া রেখেছে মালিকপক্ষ। দোকান থেকে ধারদেনা করে আর কত চলা যায়। তারপর আবার শুনলাম শ্রমিকদের বেতন পরিশোধ না করেই কারখানাটি বন্ধ করে দিচ্ছে মালিকপক্ষ। এ কারণেই আমার রাস্তায় নেমে আন্দোলন করেছি।
এ ব্যাপারে কারখানায় গিয়ে বক্তব্য নিতে গেলে কারখানার জিএমসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের কাউকে পাওয়া যায়নি। পরে গণ্যমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে আসেন হালিম নামে প্রশাসন বিভাগের এক কর্মকর্তা। তিনি বলেন, শ্রমিকদের চাহিদামতো বেতন পরিশোধ করা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কাচঁপুর ইন্ডাসট্রিয়াল পুলিশের ওসি ইনটেলিজেন্স শেখ মোঃ বশিরের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যাপারে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।


এই বিভাগের আরও খবর