শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের সাথে প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দের মতবিনিময়

reporter / ৩১৯ ভিউ
আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের সাথে মতবিনিময় করেছেন চাঁদপুরের প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার ১৫ সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। আমরা যেমন বলি বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তেমনই শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের কাজ জাতি চোখে দেখতো না। শেখ হাসিনার জন্মের সফলতা ও সার্থকতা কর্মের মধ্য দিয়ে।’
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ, বাণিজ্য, মুক্তিযোদ্ধাদের ভাতা ও বীর নিবাস, তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, গড় আয়ু বৃদ্ধি, শিশুমৃত্যুর হার কমানো, নারীশিক্ষায় অগ্রগতি, বিভিন্ন ভাতা ও বৃত্তি প্রদানের মধ্য দিয়ে প্রান্তিক জনগণের আর্থিক সুরক্ষা এবং মানবসম্পদ উন্নয়নের সূচকে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পাশাপাশি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, উড়ালসড়ক, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগসহ বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড, জিডিপির ক্রমবর্ধমান বৃদ্ধিসহ জাতীয় জীবনের নানা ক্ষেত্রে তাঁর সরকারের সাফল্য রয়েছে।
আবু নঈম পাটওয়ারী দুলাল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এছাড়াও তিনি আগামি ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সন্তোষ দাস, আবদুর রশিদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড জহিরুল ইসলাম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অ্যাড বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী,
সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আতাউর রহমান পাটোয়ারী, সাবেক ছাএলীগ নেতা ওমর ফারুক, আক্তার হোসেন পাটওয়ারী, ছিদ্দিকুর রহমান প্রমুখ।


এই বিভাগের আরও খবর