শিরোনাম:
ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের

বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কমিটিতে চাঁদপুরের যারা

reporter / ৩৪৭ ভিউ
আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন সম্পন্ন হয়েছে।
গতকাল ২৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম অধিবেশন শেষ হয়। এরপরে বিকেলে ইন্জিনিয়ারিং ইন্সটিটিউটে দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে।
সারাদেশের কেন্দ্র কর্তৃক কাউন্সিলরদের প্রস্তাব ও সমর্থনে শেখ হাসিনা দশমবারের মত সভাপতি ও ওবায়দুল কাদের তৃতীয়বারের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে ৮১ সদস্য বিশিষ্ট কমিটির বাকি পদগুলো ঘোষণা করা হয়েছে।
এই জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের কমিটি তে চাঁদপুর জেলা থেকে চারজন মনোনীত করা হয়েছে। তারা হলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ক্র্যাক প্ল্যাটুনের অধিনায়ক চাঁদপুর -২ আসনের সাবেক  সংসদ সদস্য ও মন্ত্রী   মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম কে  প্রেসিডিয়াম সদস্য,  চাঁদপুর-৩ সংসদীয় আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কে যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা সুজিত রায় নন্দী কে সাংগঠনিক সম্পাদক,  ড. সেলিম মাহমুদ কে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও  অ্যাড. কাজী নাজিবুল্লাহ হিরু কে  আইন বিষয়ক সম্পাদক করা হয়েছে।


এই বিভাগের আরও খবর