শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বিনামূল্যে সার বীজ ও ভর্তুকিতে কম্বাইন্ড হারবেস্টার বিতরণ

reporter / ৩৬৭ ভিউ
আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

বিনামূল্যে সার বীজ ও ভর্তুকিতে কম্বাইন্ড হারবেস্টার বিতরণ

লিয়াকত হোসাইন :
কৃষক হলো বাংলাদেশের প্রাণ। কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা সরকার। পলিমাটি সমৃদ্ধ বাংলার মাঠে ময়দানে যে বিশাল সবুজের সমারোহ দেখা যায় তার প্রায় সবই কৃষিজাত দ্রব্য। আর সারাক্ষণ হাড়ভাঙ্গা খাঁটুনি দিয়ে যেসব মানুষ বিপুল ফসল উৎপাদন করে তারাই কৃষক নামে পরিচিত। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশ মানেই গ্রাম বাংলা, পল্লীবাংলা, মাটি ও মানুষের বাংলা।

শুক্রবার (২৯ এপ্রিল )সকালে মতলব উত্তর উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২১-২২ অর্থ বছরের খরিপ-১/২২-২৩ মৌসুমে আউস উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ এবং ভূর্তকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-২ আসনের এমপি এ্যাডনূরুল আমিন রুহুল এমপি এসব কথা বলেন

তিনি আরো বলেন, খাদ্যে স্বয়ংসর্ম্পূণতা অর্জনবৈদেশিক মুদ্রা অর্জন ও শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল সরবরাহ সহজলভ্য রাখতে কৃষি খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি খাতের উন্নয়নে সরকারের আন্তরিকতা প্রশংসার দাবিদার। ১০ টাকায় কৃষকদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজসারকীটনাশক বিতরণভিজিএফ কার্ড বিতরণ, কৃষি গবেষণা ক্ষেত্রে অর্থ বরাদ্দ বৃদ্ধি, সর্বোপরি কৃষিতে ভতুর্কি প্রদান ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানের সভাপতিত্ত্বে ও উপজেলা উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মজিবুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন – উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুকসাংবাদিক জাকির হোসেন বাদশা প্রমুখ
এর আগে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাগত বক্তব্যে বলেনউপজেলার ৩ হাজার দুইশত জনকে ২০ কেজি ডিএমপি সার,১০ কেজি করে এমওপি সার এবং ৫ কেজি করে আইস ধানের বীজ দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর