নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল ১৭ জুলাই রবিবার পুলিশ লাইন্স, চাঁদপুর ড্রিলশেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় এসআই(নিঃ) হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহম্মেদ ও এসআই(সশস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত এসআই (সশস্ত্র) মোঃ মোতালেব হোসেন’কে র্যাংক ব্যাজ পড়িয়ে দেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।
র্যাংক ব্যাজ পরিধান শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের দেশের সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় ও অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।