শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহের তারিখ নির্ধারণ 

reporter / ২৪৭ ভিউ
আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

‘ স্বাধীনতা বিরোধী ও রাজাকার পরিবার যেন সদস্য হতে না পারে সেদিকে সতর্ক থাকার নির্দেশ ‘
নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা ও ১৪টি ইউনিয়ন/ ইউনিয়নস্থ ওয়ার্ড সমুহের আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন করার লক্ষ্যে দলীয় সদস্যপদ নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রম এর তারিখ নির্ধারণ করা হয়েছে।
তৃণমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের নির্দেশনা ও জেলা আওয়ামীলীগের পরামর্শে ছেংগারচর পৌরসভা,  বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড  আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন দ্রুত সময়ের মধ্যে করার জন্য নিম্ন লিখিত ছক মোতাবেক তারিখ ও সময় নির্ধারিত হয়েছে।  পূর্বের ন্যায় সার্বিক সহযোগিতা করবেন এবং সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম সফল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহবান জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর/ ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য নবায়ন সংগ্রহ অনুষ্ঠানে উদ্বোধন করবেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  এ্যাড. রুহুল আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  এম, এ কুদ্দুস। সভাপতিত্ব করবেন- সভাপতি, পৌর/ ইউনিয়ন আওয়ামীলীগ সঞ্চালনায়- সাধারণ সম্পাদক, পৌর/ ইউনিয়ন আওয়ামীলীগ।
কর্মসূচির ছক অনুযায়ী নিম্নোক্ত তারিখ গুলোতে  ছেংগারচর পৌর ও ১৪ টি ইউনিয়নে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলবে।
আগামী ৪ ডিসেম্বর বিকাল তিনটায় ফতেপুর পূর্ব ইউনিয়ন, সাড়ে চারটায় সুলতানাবাদ ইউনিয়ন, সাড়ে পাঁচটায় দূর্গাপুর ইউনিয়নে,  ৫ ডিসেম্বর বিকাল তিনটায় সাদুল্লাপুর ইউনিয়ন, সাড়ে চারটায় ষাটনল ইউনিয়ন, সাড়ে পাঁচটায় কলাকান্দা ইউনিয়ন, ৮ ডিসেম্বর তিনটায় গজরা ইউনিয়ন, সাড়ে চারটায় মোহনপুর ইউনিয়ন, সাড়ে পাঁচটায় এখলাশপুর ইউনিয়ন, ৯ ডিসেম্বর বিকাল তিনটায় ফতেপুর পশ্চিম, সাড়ে চারটায় ফরাজীকান্দি ইউনিয়ন, সাড়ে পাঁচটায় জহিরাবাদ ইউনিয়ন, ১০ ডিসেম্বর বিকাল তিনটায় বাগানবাড়ি ইউনিয়ন, সাড়ে চারটায় ছেংগারচর পৌরসভা ও সাড়ে পাঁচটায় সুজাতপুর বাজার আঞ্চলিক কমিটির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানান মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
 প্রতি সদস্য নবায়ন ও নতুন এর জন্য চাঁদার হার ২০/- (বিশ) টাকা। পৌর/ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দসহ সকলকে অভিহিত করবেন।
 উল্লেখ্য,  মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের প্যাডে সভাপতি এডভোকেট রুহুল আমিন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে যে,
“স্বাধীনতা বিরোধী ও রাজাকার পরিবার যেন সদস্য হতে না পারে সেদিকে সতর্ক থাকবেন [বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিবেন]। ব্যানার করতে হবে। সম্মানিত সদস্যগণের তালিকা রেজিষ্টারভূক্ত করে সদস্য ফরম এর অংশ/মুড়ি নিম্ন স্বাক্ষরকারীগণের নিকট জমা দিতে হবে”।


এই বিভাগের আরও খবর