শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে কোস্ট গার্ডের অভিযানে ৪৫০০ কেজি জাটকা জব্দ

reporter / ৩৫৭ ভিউ
আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ মতলব উত্তরের আমিরাবাদ মৎস্য আড়ত তল্লাশি করে  ৪ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৮ মার্চ ) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ মার্চ)  আনুমানিক ভোর রাত ৩ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন আমিরাবাদ মৎস্য আড়ৎ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাছের আড়ৎ তল্লাশি করে মোট ৪৫০০ কেজি (১১২.৫ মণ) জাটকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম।
তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় ২৫ টি এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।


এই বিভাগের আরও খবর