শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মতলব উত্তরে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

reporter / ২৬০ ভিউ
আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আগামী ১৭-২২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও ইসলামাবাদ ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক রোমান মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুন্নবী। পবিত্র কোরআন থেকে তেলোয়াত আবু সুফিয়ান।
আরো বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান, সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, সাংবাদিক আরাফাত আল-আমিন, পরিবার কল্যাণ পরিদর্শকা মাহমুদা আক্তার, পরিবার কল্যাণ সহকারী জাকিয়া সুলতানা, নাদিরা আক্তার প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পরিশ্রমের কারণে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি সোনার বাংলা উন্নত দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন। তার ই ধারাবাহিকতায় দেশে উন্নয়ন হচ্ছে। তেমনি প্রতিটি সেক্টরেও উন্নয়ন হচ্ছে।
তিনি আরও বলেন, পরিবার পরিকল্পনা বিভাগ পিছিয়ে নেই, পরিবার পরিকল্পনা বিভাগ আমাদের সেবা দিয়ে এগিয়ে চলেছে সোনালী লক্ষ্যে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রতিটি ঘরে ঘরে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা পৌঁছে গেছে। এই সেক্টরের দিন দিন উন্নতি হচ্ছে যোগ্য কর্মকর্তা ও কর্মীদের মাধ্যমে। মাতৃ ও শিশু মৃত্যু ঝুঁকি কমাতে এবং নরমাল ডেলিভারির ব্যাপারে সকলকে আরও দায়িত্বশীল হয়ে পরিবার পরিকল্পনা সেবা আরো বেশি গতিশীল করার আহ্বান জানান তিনি


এই বিভাগের আরও খবর