শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল সম্পন্ন

reporter / ৩৯৫ ভিউ
আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২

প্রধানমন্ত্রীর এই উদ্যােগে ছাত্রসমাজ ও যুবসমাজ মাদকমূখী না হয়ে তারা হচ্ছে ক্রীড়ামুখী……
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

লিয়াকত হোসাইনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২০ মে শুক্রবার বিকালে উপজেলা পরিষদ সংলগ্ন (প্রস্তাবিত) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন।বয়স ভিত্তিক ও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক খেলাধুলার প্রতিও তিনি নজর দিচ্ছেন। যার ফলে ক্রিকেট-ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে।

তিনি আরো বলেন, তৃনমূল পর্যায়ে এই খেলাধুলার গুরুত্বের কারনে একদিকে যেমন প্রতিভাবান খেলোয়ার বাছাই ও তৈরী করা সহজতর হচ্ছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর এই উদ্যােগে ছাত্রসমাজ ও যুবসমাজ মাদকমূখী না হয়ে তারা হচ্ছে ক্রীড়ামুখী।

ফাইনাল খেলায় জহিরাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ দুর্গাপুর ইউনিয়ন ফুটবল একাদশকে মোকাবেলা করে। জনপ্রিয় ও উত্তেজনার খেলা এই ফুটবল ফাইনাল দেখার জন্য প্রচুর দর্শকের সমাগম হয়। প্রথমার্ধ আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্যদিয়ে খেলা চলতে থাকে। খেলায় পাল্টাপাল্টি গোল হতে থাকে। খেলার প্রথমার্ধে ২-২ গোলে সমতা থাকলে দ্বিতীয়ার্ধের খেলায় আরো বেশী আক্রমন ও পাল্টা আক্রমন হয়। ২-২ গোলে খেলা অমীমাংসিত ভাবে শেষ হলে ট্রাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ হয়। ট্রাইবেকারে দুর্গাপুর ইউনিয়ন ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে জহিরাবাদ ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করে শাহিন আলম আর সহকারী রেফারী হিসাবে ছিলেন আব্দুর রহিম ও শ্রী বিদ্যুৎ। আর খেলা ধারাবর্ননায় ছিলেন সাংবাদিক কামরুজ্জামান হারুন এবং লোকমান হোসেন।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক একেএম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর প্রশাসক ও মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ হেদায়েত উল্যাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্যাহ প্রধান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী প্রমূখ।

উল্লেখ্য, মতলব উত্তর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব ১৭) এ ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা অংশগ্রহণ করে।


এই বিভাগের আরও খবর