শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে মোহনপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শুভ-সুমিতের শোডাউন ও গণসংযোগ

reporter / ২৪৮ ভিউ
আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধি : 
মতলব উত্তরের মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ৫বারের চেয়ারম্যান সদ্য প্রয়াত মরহুম সামছুল হক চৌধুরী বাবুলের জৈষ্ঠ্য পুত্র মাজেদুল হক চৌধুরী শুভ ও ছোট ছেলে মুহিবুল হক চৌধুরী সুমিত। মোহনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মোটরসাইকেল শোডাউন ও দিনব্যাপি গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে শোডাউনটি ইউনিয়নের মাথাভাঙ্গা, বৌবাজার, পাঁচানী’সহ বিভিন্ন গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। শোডাউনে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ, ব্যাবসায়ি, চাকুরিজীবি শ্রমিক ও দলীয় নেতা কর্মীসহ সকল শ্রেনীর লোকজন অংশগ্রহণ করে। এসময় ভোটারদের সাথে দেখা করে দোয়া কমনা করে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন দুই সহোদর। শোডাউন শেষে গ্রামের মানুষের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দোয়া কামনা করেন তারা।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাজেদুল হক চৌধুরী শুভে বলেন, বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই আ’লীগের দলীয় প্রার্থী হতে চাই। আমার বাবা মরহুম সামছুল হক চৌধুরী বাবুল মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টানা পাঁচবারের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। আমি তার উত্তরসূূরি হিসেবে এ ইউনিয়নে নির্বাচন করতে চাই। বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। আমার বাবা এলাকার মানুষের জন্য অনেক কাজ করেছেন। আমি চাই তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বেশি গুরুত্ব দেবেন বলেও জানান তিনি।
মুহিবুল হক চৌধুরী সুমিত বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছি, আর তাই জাতির পিতার আদর্শ নিয়ে কাজ করতেই এই উপ-নির্বাচনে মনোনয়ন চাই। তিনি আরো বলেন, বাবার গৌরব, পরিবারের ঐতিহ্য আর আওয়ামী লীগের সুনাম বজায় রাখতে সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্রবাজি, মাদক নির্মূলে জিরো টলারেন্স থাকবে তার পক্ষ থেকে। পাশাপাশি এলাকার জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর