শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে সুবিধাবঞ্চিত মহিলাদের ঋণের চেক বিতরণ

reporter / ২৫৪ ভিউ
আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

নারীদের ভাগ্য পরিবর্তনের জন্য শেখ হাসিনা একের পর এক প্রকল্প গ্রহণ করছেন
……পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
কামরুল হাসান রাব্বীঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

গতকাল ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঋণের চেক  বিতরণ করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান এর সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক ফারুক হোসেন।

অনুষ্ঠানে গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন ২১ জন মহিলার মাঝে ২১ লক্ষ  টাকার ঋণের চেক বিতরণ করেন।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম তার বক্তব্যে বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এদেশের একজন নারীও যেন অসহায় না থাকে। তিনি নারীর ক্ষমতায়ন চান। তিনি চান নারী অপরের দয়া-দাক্ষিণ্যের জন্য বসে থাকবে না। তিনি চান পরনির্ভরশীল না থেকে নারীরা স্বাবলম্বী হবে।

তিনি আরো বলেন, নারীদের ভাগ্য পরিবর্তনের জন্য শেখ হাসিনা একের পর এক প্রকল্প গ্রহণ করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এএসপি ( কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি যথাক্রমে গিয়াস উদ্দিস চৌধুরী ও শহীদ উল্লা প্রধান,  ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ইউপি চেয়ারম্যান যথাক্রমে শাখাওয়াত হোসেন মুকুল, ফেরদাউস আলম, মফিজুল ইসলাম মুন্না, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রহমত উল্যাহ চৌধুরী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিম মিয়া।


এই বিভাগের আরও খবর