শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মতলব দক্ষিণে দরিদ্র নেতা-কর্মীদের মাঝে চেক বিতরণ

reporter / ২৯৩ ভিউ
আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩

 শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো
———– নূরুল আমিন রুহুল এমপি
নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজ আমরা সুখে-শাস্তিতে বসবাস করছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাতে হবে। তাহলেই এদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ৯ জুলাই উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনর ত্রান তহবিল থেকে উপজেলার অসুস্থ নেতা-কর্মীদের চিকিৎসা সহায়তার চেক ও ধর্মীয় প্রতিষ্ঠানে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে ও বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মতলব পৌরসভার কাউন্সিলর পিন্টু সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, মতলব প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম হায়দার মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রিয়াদুল আলম রিয়াদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম হাজরা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তামিম। অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মরহুম মফিজুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে অসুস্থ দলীয় নেতা-কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর চেক ও ধর্মীয় প্রতিষ্ঠানের জিআর চাল বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর