নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে যাত্রীবাহী ট্রেন থেকে ১১২০ কেজি জাটকা জব্দ করে তা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বড় স্টেশনে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ এ অভিযান শেষে জাটকাগুলো জব্দ করা হয়।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরিকা ট্রেন থেকে ১১২০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।